চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাবে সর্বকালের সর্ববৃহত জনসভায় পরিনত করা হবে। চট্টগ্রাম নগরীকে সুন্দর ও নান্দনিকভাবে ফুটিয়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনসভায় আগত নেতা-কর্মী ও জনসাধারনের জন্য খাওয়ার পানি, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে দ্রæত স্বাস্থ্য সেবা প্রদানে মেডিকেল টিম ও ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা রাখা হবে এবং দেশব্যাপী উন্নয়নের চিত্র জনগণের সম্মুখে ফুটিয়ে তুলতে ব্যানার, ফেষ্টুন ও ডুকমেন্টারী প্রদর্শন করা হবে। আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ওয়ার্ড কাউন্সিরর ও সংরক্ষিত কাউন্সিলর, উর্দ্ধতণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সিটি মেয়রর একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরগন।
মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামে উন্নয়নে যে আন্তরিকতা দেখিয়ে নগরীর অবকাঠামোগত উন্নয়নে ২ হাজার ৫শত কোটি টাকা, বরাইপাড়া খাল খননে ১ হাজার ৩শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, মহানগরীর যানজট নিরসন, যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তনের লক্ষে পতেঙ্গা থেকে বহদ্দারহাট পর্যন্ত ১৬ কি.মি. ফ্লাইওভার প্রকল্পসহ অসংখ্য প্রকল্প বাস্তাবয়ন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম নদীর তলদেশে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল নির্মাণে নগরবাসীর পক্ষ থেকে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি।