দৈনিক পূর্বতারার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য , বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও অগনিত সংগঠনের কর্নধার মরহুম এ.কে.এম গোলাম মোস্তফা বাচ্চু’র ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চকবাজার বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে ২ দিন ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম দিন আজ ১ ডিসেম্বর বাদ আছর কাপাসগোলা জামতলা শাহি জামে মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল শেষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন ও কবর জিয়ারত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু ক্যাম্প, খত্না ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হবে কাপাসগোলাস্থ সেভেন নীড় নিরালা টাওয়ারের হল রুমে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
এতে মরহুম গোলাম মোস্তফা বাচ্চু’র রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু-বান্ধব এবং সংশিষ্ট সবাইকে গৃহিত কর্মসূচীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।