বিলস্ শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে । ঐক্যবদ্ধ হলে শ্রমিকরা কত শক্তিশালী তা আমরা অনুভব করতে না পারলেও প্রতিপক্ষ করতে পারে । তাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন মাধ্যমে অধিকার আদায়ের করতে হবে।
গতকাল সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ হোটেলে বাংলাদেশ লেবার ফেডারেশনের মহানগরের উদ্যেগে মহানগর সভাপতি নুরুল আবসার তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কামটির সদস্য ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার(বিলস) এর মহাসচিব নজরুল ইসলাম খান এই সব কথা বলেন।
সভায় আরো রাখেন বিলস চট্টগ্রাম এর চেয়ারম্যান এম এম নাজিম উদ্দীন, বিএলএফ নগর সহসভাপতি দেলোয়ার, শাহ আলম হাওলাদার, সম্পাদক ও শ্রম আদালত সদস্য আবু আহমেদ মিয়া, বিভাগীয় সভাপতি চৌধুরী মোঃ আলি, সম্পাদক নুরুল আবছার ভুইয়া,জেলা কমিটির সহসভাপতি ও হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া, সম্পাদক মাঈন উদ্দিন,যুগ্ন সম্পাদক মাসুম বিল্লা, সিরাজুল ইসলাম,আলমগীর হোসেন, সহ সম্পাদক খুরশিদ আলম,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া,প্রচার সম্পাদক হেলাল উদ্দীন, হিউমান হলার শ্রমিক সম্পাদক মোঃ ছাবের আহমেদ খান,সাইফুল ইসলাম শাহিন,কাজল ইসলাম, জাবেদ চৌধুরী, আবদুস সুমন, মোঃ রফিক,এম এম ইউ হেলাল,মোঃ ওমর ফারুক, তাওহিদুর রহমান মিন্টুসহ বিএলএফের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।বিলস্ এর পূর্ণনির্বাচিত মহাসচিব নজরুল ইসলাম খান , নির্বাহী সদস্য সৈয়দ রবিউল হক শিমুলকে সংবধনা দেওয়া হয়।