আসিফ নজরুল ঢাকায় বসে “টকশো” তে  সুন্দর সুন্দর কথা বলেন।তিনি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং কোন দল করেন , আমরা তো  আর গাধা নয় এসব বুঝিনা ।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এ সব কথা বলেন।

তিনি বলেন, হাতের মুঠোয় এখন ডিভাইস।সবাই সাংবাদিক।  রিজার্ভ ও ব্যাংক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঝে না বুঝে ইচ্ছামতো লিখছে। এভাবে  পোগান্ডা চড়ানো উচিত নয়।বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ নিরাপদ না হলে আর কারো কাছে দেশ নিরাপদ নয়।