উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ গণতন্ত্রের মানসপুত্র শহীদ সোহরাওয়ার্দী'র ৫৯ তম মৃত্যুবার্ষিকী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪"তম জন্মদিনের উপলক্ষে খেজুরতলী ,দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব সংগঠকচট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ যুবলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এম আর আজিম।

 এলাকার অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

 

তিনি বলেন আমরা সবাই বঙ্গবন্ধুর কর্মী। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। অনুষ্ঠানের প্রয়াত নেতাদের  স্মৃতিচারণ করেন দেশ এবং প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জন্য সবাই দোয়া করেন। দেশকে কি নিয়ে যেতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে প্রধানমন্ত্রী হাত কে শক্তিশালী করতে হবে। এবং সামনে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলাদেশর মানুষকে সেবা করার সুযোগ করে দিতে হবে।

 

এই সময় আরো বক্তব্য রাখেন, বিপ্লব মিত্র ,মুন্না,রুবেল,আব্দুর রহিম,অসিম বনিক, সোহেল,মোরশেদ,শিবল, ইফতেখার উদ্দিন বাবলু, পিন্টু, সেলিম,সানি দে,এস,এম,মুবিনুল হল মনিরাজ, নগর ছাত্রলীগের রাসেল,অমিতাভ বাবু,আবুল মুনসুর টিটু,তুষার ধর,সাব্বির সাকিব সহ নেতৃবৃন্দরা।