এস.আলমসহ দেশের কোন শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ কিংবা ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো: মোমিনুর রহমান। তিনি বলেছেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস. আলম গ্রæপের জমি জমা সংক্রান্ত কোন তথ্য উদঘাটনের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসনকে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা ভূমি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়নি। বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মোমিনুর রহমান বলেন, শুধু এস. আলম নয়, অন্য কোন শিল্প গ্রæপ, কিংবা ব্যবসায়ী সম্পর্কে কোন খোঁজ খবর নিতে সরকারের কোন দফতর লিখিত আদেশ কিংবা মৌখিক আদেশ, নির্দেশনা তিনি পাননি। ফলে তিনি কোন শিল্প গ্রুপ অথবা কোন গ্রুপের সম্পদ, জমি জমা সংম্পর্কে তদন্ত করতেও কাউকে নির্দেশনা দেয়নি। তিনি দাবি করেছেন, এসব খবর ভিত্তিহীন।
এর আগে জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণ শাখার জন্য নতুন কার্যালয় উদ্বোধন করেন। সাধারণ মানুষ যাতে হয়রানি থেকে রক্ষা পায় সে কারনে ভূমি অধিগ্রহণ শাখার নতুন এই কার্যালটি উদ্বোধন করা হয়েছে। এতে জনগনের ভোগান্তি কমবে বলেও আশা জেলা প্রশাসকের।