চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি ও স্বাস্থ্যকর্মীদের ১ম ব্যাচের কর্মশালা আজ মঙ্গলবার সকালে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্তে¡ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতর চৌধুরী বলেন, মা ও শিশুর জীনব রক্ষায় ইপিআই কর্মসূচি একটি জনমূখী ও স্বাস্থ্য সেবামুলক কর্মযজ্ঞ। যা আজ সারা বিশে^ প্রশংসিত। তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি, বে-সরকারি সংস্থার সহযোগিতায় এই ইপিআই কার্যক্রমগুলো নগরীর ৪১টি ওয়ার্ডে ০৭টি ইপিআই জোনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ইপিআই সদর দপ্তরের গাইড লাইন অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডা. সেলিম আকতার বলেন, কোভিড-১৯ এর কারণে দীর্ঘ দুই বছর আমরা শিশুদের টিকা প্রাপ্তির হার শতভাগ অর্জন করতে পারিনি। যার কারণে কিছু কিছু লেপট আউট ও ড্রপ আউট হয়েছে। এখন প্রতিটি মহল্লা ও ঘরে গিয়ে বাদ পড়া শিশুদের ঝুঁজে বের করে টিকা প্রদানের আওতায় আনতে হবে।
তিনি সকল কর্মীদের প্রশিক্ষণ লব্দ জ্ঞান প্রয়োগের আহŸান জানান এবং এই প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করায় ইউনিসেফকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন-চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ন্যাশনাল আরবান স্পেশাল্টি ইউনিসেফের ডা. প্রসূন রায়, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে প্রমুখ।