চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যে কোন রাজনৈতিক নেতা জনগণের চাহিদা কি তা বুঝতে পারলে তিনিই হয়ে উঠেন প্রকৃত জননেতা। আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী জনগণের আস্থা পুরণে সফলতা দেখিয়েছিলেন বলে তাঁর মৃত্যুর পরও চট্টগ্রামের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি চট্টগ্রামে তিনি তিন বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে চসিকের এক অনন্য আসনে সমাদৃত করেছেন। তাঁর যে কাজ করে গেছেন সে গুলোকে অনুসরণ করতে পারলে চসিকের ভাবমুর্তী সবসময় উজ্জল হয়ে থাকবে। আজ বৃহস্পতিবার সকালে চশমা হিলস্থ মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মেয়র একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিনম সমাজ কল্যান ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, হাজী মো. শফিউল আজিম, আবদুল মান্নান, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, মো. নুরুল আলম, মো. কাজী নূরুল আমিন ও চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম প্রমুখ।
মেয়র আরো বলেন, জননেতা সাবেক সফল মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী কাজের জন্য তাঁকে যুগ যুগ ধরে চট্টলবাসি আজীবন স্মরণ করে রাখবে।