চট্টগ্রাম রাষ্ট্রায়ত্ব সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-এ (ডিএপিএফসিএল) নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। কোম্পানির পরিচালকমন্ডলীর ১১ তম সভায় সিদ্ধান্ত ছিল নতুন নিয়োগে অস্থায়ীদের অগ্রাধিকারের দেওয়া। কিন্তু ওই সিদ্ধান্ত তোয়াক্কা না করে নতুন ৯৪ জনকে নিয়োগে তোরজোর চলছে। এক্ষেত্রে বিপুল অংকের ঘোষ লেনদেন হচ্ছে।
গতকাল ১৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে ১৬ বছর আগে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া শ্রমিকরা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অস্থায়ী শ্রমিক শাহ জালাল গণি বলেন, ডিএপিএফসিএল-এ জনবলসংকটের কারণে শূন্য পদের বিপরীতে ২০০৬ সালে অস্থায়ী শ্রমিক হিসেবে আমরা নিয়োগ পেয়েছিলাম। দৈনিক পারিশ্রমিক ভিত্তিক নিয়োগ পাওয়া বর্তমানে কর্মচারির সংখ্যা ১৮১ জন। ২০/২৫ বছর বয়সে আমরা চাকরিতে যোগ দিয়েছিলাম। এরপর ১৬ বছর পর্যন্ত বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছি। বর্তমানে অনেকের বয়স ৬০ বছর অতিক্রম করেছে অজুহাতে চাকরিচ্যুত করে তাদের জায়গায় ৪/৫ লাখ টাকা নিয়ে লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা অস্থায়ী শ্রমিক হিসেবে গেটকিপার, ওয়েম্যান, খালাসি, ফায়ার ফাইটার, এমএলএসএস, লাইব্রেরিয়ান, কম্পাউন্ডার, ড্রাইভার ও ইঞ্জিনিয়ার পদে নিয়োজিত আছি। আমাদের এখন যে বয়স, তাতে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। আমরা অস্থায়ী শ্রমিক হওয়ার কারণে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি।তিনি বলেন, বিভিন্ন সময় চাকরি স্থায়ী করার আশ্বাস দেওয়া হলেও আমাদেরকে স্থায়ী করা হয়নি। চাকরি স্থায়ী করার জন্য একাধিক বার সংশ্লিষ্ট দপ্তর বরাবর স্মারকলিপি দিয়েছি। যার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২৩ জুন ডিএপি ফার্টিলাইজার কোম্পানির পরিচালকমন্ডলীর ১১৭ তম সভায় সিদ্ধান্ত হয় আমাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে স্থায়ী করে নেওয়ার জন্য। ২০১৬ সালের ১১ জুলাই কোম্পানী সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত বোর্ড স্মারক-এ উল্লেখ করা হয়েছে, কারখানার জনবল সংকটের কারণে বিভিন্ন শাখায় কাজ যথাযথভাবে সম্পাদনে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় জরুরী ভিত্তিতে কর্মচারী পদায়ন করা প্রয়োজন। পরিচালকমন্ডলীর বোর্ড সভায় কোম্পানি চেয়ারম্যান বলেন, কোন ক্রমেই ডিএপিএফসিএল এর জনবলের ঘাটতি রাখা যাবে না। দৈনিক ভিত্তিক ১৮১ জন শ্রমিকে সেট-আপ এর বিপরীতে বিবেচনায় নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হল।সংবাদ সম্মেলনে শাহ জালাল বলেন,
গত ৭ আগষ্ট ডিএপিএফসিএল-এ ৯৪টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে অস্থায়ীদের ব্যাপারে কোন সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। এর পরিপ্রেক্ষিতে ১৭ আগষ্ট অস্থায়ী শ্রমিকরা নিয়োগ বাণিজ্য বন্ধসহ ৬ দফা দাবিতে ডিএপিএফসিএল গেইটে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেলিম,এরশাদ,আরিফ হোসেন প্রমুখ।