চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী খ্রীষ্ট ধর্মাবলম্বীদের শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, কুমারী মাতার কোল আলো করে ধরাদামে এদিন জন্মনিয়ে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের মহান ঈশ্বর যীশু অন্ধ বিবরে আলোর ফুল ফুটিয়ে শুদ্ধাচারী মঙ্গলালোক প্রজ্জ্বলনের সূচনা করেন। এই দিনটির মমার্থ হলো শান্তি, সাম্য ও সম্প্রীতির চেতনাকে শানিত করে পুণ্য পবিত্র সলিলে আবগাহন করে মানব ধর্মকে জাগ্রত করা। এতেই আমাদের মুক্তি ও পরিশুদ্ধি। তিনি পবিত্র বড় দিনের এই চেতনাকে ধারণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।