লালখান বাজার মহল্লা পরিষদের উদ্যোগে এলাকার দুঃস্হ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ গতকাল বিকেলে স্থানীয় বার্ডস কিন্ডারগার্টেনস্থ চত্ত¡রে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১৪ নং লালখান বাজার ওযার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ০৫ এর মহিলা কাউন্সিলর আনজুমান আরা। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলশী থানা আওয়ামীলীগের য্গ্মু আহবায়ক মমিনুল হক, পরিষদের যুগ্ম সম্পাদক আবদুস সহিদ, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, দপ্তর সম্পাদক হাফিজ আহমদ, সাংগাঠনিক সম্পাদক জি.এম.ফারুক, আইন সম্পাদক এড. আবদুল হক, সমাজকল্যাণ সম্পাদক ইকবাল হোসেন মিলন, সদস্য শহীদ উদ্দিন আলমগীর, গোলাম হোসেন বাচ্চু, ফয়সাল খান খোরশেদ, মোঃ সলিম উল্ল্যা, সমাজসেবক সামছুদ্দৌহা সওগাত প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরকারের পাশাপাশি সামাজিকভাবেও এরকম সহযোগিতায় পারে সামাজিক কল্যাণ সুনিশ্চিত করতে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুরদর্শী ও সাহসী নেতৃত্বের জন্য বিশ্ব মহামারি করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। মানুষকে করোনার টিকা প্রদান করে করোনা মোকাবেলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা ও দেশের উন্নয়নে সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমুলক কাজ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান্নোয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগে এরকম সমন্বয় জরুরী। মহল্লা পরিষদ সামাজিক দায়বদ্ধতার জন্য প্রতি বছর এরকম নানা সেবামুলক কাজ করে যাচ্ছে। যা সত্যি প্রশংসনীয় ও মহতি কাজ।