সমাজসেবায় অনবদ্য অবদানের জন্য সরকারী সম্মাননা পেল বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। গত সোমবার ২রা জানুয়ারী সমাজসেবা অধিদফর এর পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর নিকট হতে এ সম্মাননা গ্রহন করেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য, উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশু অধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে ভুমিকাসহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বিগত ৪০ বছর ধরে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে নিরলসভাবে কাজ করে আসছে। যার ফলে মমতা জাতীয়ভাবে ১৪বার শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি অর্জণ করেছে এবং এ জন্য মমতা দেশ বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সামগ্রিক দিক বিবেচনায় সমাজসেবা অধিদফর হতে এ সম্মাননা পেল মমতা। সমাজসেবা অধিদফতরের আয়োজিত উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবার উপ-পরিচালক মো. ফরিদুল আলম।
সমাজসেবায় সরকারী সম্মাননা পেল মমতা