বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহরা ওয়ার্ড ছাত্রলীগ বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা। মোহরা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম যুব সংগঠক সৈয়দ নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি সৃষ্টিশীল সংগঠন’। বাংলাদেশ ছাত্রলীগ একটি ইতিহাসের নাম। বাঙালি জাতির সোনালি অর্জনের গর্বিত অংশীদার ছাত্রলীগ। শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে বাংলাদেশ ছাত্রলীগকে শপথ নিতে হবে, মেধা শক্তির মাধ্যমে এ দেশকে তারা আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তিনি যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সেই পথকে যেন বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতা-কর্মী বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে সবাই খেয়াল রাখতে হবে।
মোহরা ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে  ও যুগ্ম আহবায়ক ফয়সাল খান সিফাতের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস. এম আনোয়ার মির্জা, আজম খান, মো. আলমগীর, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, বখতিয়ার, শহিদুল্লাহ কায়ছার, মো. ফারুক, ইমাম উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইফুল সুরুজ, কায়ছার উদ্দিন, নাফিস উদ্দিন, সৌরভ, রনি, তুষার, নয়ন, সুমন, সাজ্জাদ, হ্দয়, হাসান, ইফাজ, সায়েম প্রমুখ নেতৃবৃন্দ