চকরিয়া প্রতিনিধি :

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া ষ্টেশনে স্থানীয় এক ট্রাক ড্রাইভারের সাথে মারামারিতে জড়িয়ে ট্রাক ড্রাইভার-হেলপার ও স্থানীয় ৬ জন গুরুতর জখম সহ উভয় পক্ষের অন্তত: ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ১২ জানুয়ারী সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ষ্টেশনের নিকটস্থ বানিয়ারছড়া ষ্টেশনে এ ঘটনা ঘটে।

পরে বানিয়ারছড়া বাজার কমিটির সভাপতি আবদু জলিল কোম্পানী ও একদল পুলিশ পরিস্থিতি পিকনিক বাসটি চিরিঙ্গা হাইওয়ে থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে আরকান সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের চট্টগ্রামের সভাপতি জহিরুল ইসলাম,  চকরিয়ার আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছেন।

পরে হাইওয়ে থানায় চট্টগ্রামের সভাপতি জহিরুল ইসলাম,  চকরিয়ার আবুল কালাম ও বানিয়ারছড়া বাজার কমিটির সভাপতি আব্দুল জলিল কোম্পানী, স্থানীয় সাংবাদিক মনির আহমদ ও শাহাদৎ আলী জিন্নাহ এবং মারামারিতে জড়িত বাস ও ট্রাকের প্রতিনিধি,পিকনিক যাত্রীর প্রতিনিধির  সাথে হাইওয়ে পুলিশের ইন্চার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরীর মধ্যস্থতায় এক সালিসি বৈঠক অনুষ্টিত হয়।

সালিসি বৈঠকে জানা যায়, মহাসড়ক দিয়ে আসার পথে হারবাং এলাকায় শ্যামলী নামের পর্যটকবাহী পিকনিক বাসকে ডাম্পার ট্রাকটি সাইট না দেয়ার অভিযোগ এনে ডাম্পার ট্রাকের ড্রাইভার শ্রমিককে মারধর এমন কি এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী পথচারীকে ব্যাপক হাতুড়ি পেটা করে পিকনিক বাসের যাত্রী-ড্রাইভার-হেলপাররা। মারধরে ট্রাকের ড্রাইভার-হেলপার ও স্থানীয় ৬ জন  সহ উভয় পক্ষের অন্তত: ২০ জন আহত হয়।

বৈঠকে পিকনিক বাসের যাত্রী ও ড্রাইভার-হেলপারদের অপরাধ প্রমানিত হলে তাৎক্ষনিক পিকনিক গাড়ীর পক্ষ থেকে আহতদের চিকিৎসায় ৪০ হাজার টাকা দিয়ে আপোষ মিমাংসার পর উভয় পক্ষ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, চট্রগ্রামের বাকলিয়া থেকে ক্ষুদে হকার ব্যবসায়ী-শ্রমিক একদল পিকনিক পার্টি নতুন ব্রীজ এলাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস রিজার্ভ করে কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা দেয়। পথিমধ্যে চকরিয়ার হারবাং ষ্টেশনে একটি ডাম্পার ট্রাক তাদের সাইড দিচ্ছিল না। এবং এ নিয়ে  বানিয়ার ছড়ায় এসে ডাম্পার ট্রাকের ড্রাইভারকে মারধরের ঘটনা ঘটে।