গত শনিবার দুপুরে নগরীর কাপ্তাই রাস্তায় মাথায় অবৈধ সিএনজি স্ট্যান্ড ও সড়ক দখল করে চাঁদাবাজির বন্ধে মানববন্ধন করেন পরিবেশ উন্নয়ন পরিষদের ব্যানারে এলাকার নারী-পুরুষ ।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামে কাপ্তাই রাস্তায় মাথায় মোড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও সড়ক দখল করে চাঁদাবাজির আস্তানা গড়ে উঠেছে। এতে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। ফলে পথচারীসহ স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে  ।

এসময় বক্তারা আরো বলেন, কাপ্তাই রাস্তার মাথায সিএনজি স্ট্যান্ডে এলাকার চিহ্নিত জাকির মুজিব, জাফর ও আজাদের নেতৃত্বে টোকেন এর মাধ্যমে চাঁদাবাজি হয়ে আসছে। কয়েকদিন আগে নামে মাত্র সিএমপি অভিযান পরিচালনা করলেও আগের মত অবৈধ সিএনজি স্ট্যান্ড ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে ।

পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহরা ওয়াড আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জসিমউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহরা ওয়াড আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দীন,আরো বক্তব্য রাখেন এলাকার বিভিন্ন পেশার নারী পুরুষ ।