চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাক্মার নেতৃত্বে আজ বরিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নগরীর এ কে খান মোড় হতে অলংকার মোড় পর্যন্ত ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে তোলা দোকান-পাট উচ্ছেদ পূর্বক রাস্তা ও ফুটপাতের জায়গা অবৈধ দখলমুক্ত করে সর্বসাধারনের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। এই সময় সর্বসাধারণের চলাচলের রাস্তা ফুটপাত ও নালার জায়গায় দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে ০৬টি হোটেল মালিক সহ ০৯ টি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
হোটেল মালিক সহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা