গত ১৪ জানুয়ারী শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাদাত আনোয়ার সাদী’র ব্যাক্তিগত অর্থায়নে ফটিকছড়ি উপজেলার নানুপুর, রোসাংগিরী, খিরাম, সুয়াবিল, সুন্দরপুর ইউনিয়ন, নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি পৌরসভায় অসহায় হতদরিদ্র শীতার্ত ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। ১ম ধাপে ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবুল কাসেম, নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর, সাধারণ সম্পাদক হারেস মিয়া, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান শফিউল আজম, রোসাংগিরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুলাল, খিরাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডা: সাধন, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন, সাধারণ সম্পাদক জানে আলম, সুয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মামুন, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, তৌহিদুল আলম মেম্বার, হাসানুল করিম রাসেল সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান শেষে সাদাত আনোয়ার সাদী বলেন, ‘আয়তন ও জনসংখ্যাধিক্যের দিক থেকে আমাদের ফটিকছড়ি অনেক বড় অঞ্চল। পর্যায়ক্রমে সব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে এই শীতে তাদের কিছুটা উষ্ণতা দিতে পেরে আমার ভালো লাগছে। এবার উপজেলার হতদরিদ্র, অবহেলিত মানুষের জন্য কাজ করবো।