আবেদন ফরমটি ২৬ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইট (www.ccc.gov.bd) অথবা চসিকের অফিসিয়াল ফেসবুক পেইজ (https:// www.facebook.com/ctgcitycorp) অথবা সৃজন শীল প্রকাশক পরিষদের ওয়েবসাইট (cspp.boimela@gmail.com) থেকে ডাউন লোড করা যাবে এবং তা পুরণ করে হার্ডকপি আগামী ২৬ জানুয়ারি বেলা ৪টার মধ্যে জমা দিতে হবে।
এবার স্টল বরাদ্দ পেতে হলে যে কোন প্রকাশনী প্রতিষ্ঠানকে ২০২২ সাল পর্যন্ত প্রকাশিত ১৫টি বইয়ের তালিকা এবং প্রকাশিত গ্রন্থের মুদ্রিত ক্যাটালগ জমা দিতে হবে। মেলার স্টলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী কোন বই রাখা যাবেনা। স্টলে নিজ প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বই এবং নিজের পরিবেশনা ছাড়া অন্য কোন বই ও পাইরেসি বই রাখা যাবেনা। এ ধরণের কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আবেদন ফরম যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত প্রকাশনীকে “মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন” নামে ‘সিঙ্গেল স্টল’ এর জন্য স্টল ভাড়া বাবদ ৫ হাজার টাকা এবং ডাবল স্টলের ক্ষেত্রে ১০ হাজার টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
মেলার স্টল বরাদ্দ সংক্রান্ত যে কোন সমস্যায় যোগাযোগ চসিকের উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু মোবাইলে ০১৯১৫-৭৯৫১৪২ এবং itcelleccc@gmail.com ঠিকানায় অথবা চট্টগ্রাম সৃজন শীল প্রকাশক পরিষদের সাথে ০১৭১১-৪৭৩৩৩৫, ০১৮১৯৬১৬৪৩৫ নাম্বারে অথবা cspp.boimela@gmail.com ঠিকানায় যোগাযোগ করা যাবে।