চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাক্মা’র উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিনি নগরীর সাগরিকা পিসি রোডের মোড় থেকে হালিশহর আই বøকের রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে উঠা কাঁচা বাজারসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ পূর্বক রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করেন। এই সময় চলাচলের রাস্তা, ফুটপাত ও নালার জায়গায় দখল করে ব্যবসা করায় ০৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
চসিক ভ্রাম্যমাণ আদালত : ৯ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা