সার্কিট হাউসে বৈঠক শেষে চারুকলা ইন্সটিটিউটের ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে তিন মাস বন্ধ থাকা ফটক খুলে ভিতরে ঢুকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবী পূরণে শিক্ষা মন্ত্রী আশ্বাস দেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চারুকলার সংস্কারে সাধ্যমতো প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে শিক্ষা মন্ত্রী জানান। ক্যাম্পাসে শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ উন্নত করতে শিক্ষা মন্ত্রী ও উপ-মন্ত্রী দু'জনেই আশ্বাস দেন।
স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের খেলার মাঠ,  মানসম্মত আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

ক্যাম্পাসে ক্লাস নিয়মিত করতে শিক্ষার্থীদের আহ্বান জানান চসিক সাবেক মেয়র আজম নাছির উদ্দিন।
ক্যাম্পাস এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে পুলিশি সহায়তা প্রদান করা হবে মর্মে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় জানান।