চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্ভুক্ত নিউ দাঁতমারা টি এস্টেটে শীর্তাত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সিরাজ-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বিকেলে  ১৪০ পরিবারের মাঝে কম্বল ও ত্বক সুরক্ষা পেট্রোলিয়াম ক্রীম বিতরণ করা হয়।

শীতবস্ত্র কম্বল বিতরণে ব্যাচে ভিত্তিক সংগঠন চট্টগ্রাম ৯৬৯৮ সহ রোটারি ক্লাব অব চিটাগং পোর্টসিটি এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি সহযোগিতায় ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন চা বাগানের প্রধান ব্যবস্থাপক মোঃ তসলিম হোসেন আহমেদ,হিসাবরক্ষক মহিউদ্দিন,মোঃ তৌহিদ । এছাড়া রোটারি ক্লাবের পক্ষ থেকে রোটারিয়ান পিপি মোরশেদুল আলম, সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি ও রোটারিয়ান সাজেদুল হক হাসান, রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির  অনারারি সদস্য মাহতাব উদ্দিন মাহির এবং চট্টগ্রাম ৯৬৯৮ এর গ্রুপ সদস্য শাহেদুল করিম চৌধুরী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।