সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বারদোনা বাহাদির পাড়া গ্রামের এমপি বাড়ির বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আব্দুল মালেক সোমবার দিবাগত রাত দেড়টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক‍্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..... রাজিউন)।

মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি সাংবাদিক মোঃ নুরুল আলম চৌধুরীর চাচা।

তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ  অসংখ‍্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজে জানাজা (২৪ জানুয়ারি ) মঙ্গলবার আসরের নামাজের পর গ্রামের বাড়ি বাহাদির পাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক মোঃ নুরুল আলম চৌধুরীর চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
দৈনিক ভোরের আকাশের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পীরজাদা মোহাম্মদ মহরম হোসাইন।