চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি রবিউল মাওলা গংদের  নেতৃত্বে প্রহসনের সাধারণ সভা প্রত্যাখান ও বেআইনি কর্মকান্ড  বন্ধে আইনি পদক্ষেপ নিতে  প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন।

 আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে  সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ।


 লিখিত বক্তব্য তিনি আরো দাবি করেন, সংগঠনের কথিত সভাপতি  প্রকৃত শ্রমিক  নেতৃত্বকে আড়াল করে ২৮শে জানুয়ারি তাদের পছন্দেরীয় স্থানে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সমন্বয়ে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপিকে ব্যবহার করে ও  অবৈধ সাধারণ সভাকে   বৈধতা দিতে শ্রম  অধিদপ্তরের নির্দেশনা ও  দেশের প্রচলিত শ্রম আইন  পরিপন্থি বেআইনি সাধারণ সভা বন্ধে ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া  পদক্ষেপ নেওয়ার দাবি।
 এসবের তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী  শ্রমিক ইউনিয়নের ব্যানারে সাধারণ সভা বাতিল, কথিত কমিটির সভাপতি  রবিউলকে আইনে আওতায় আনা,  নির্বাচনী কর্মকান্ডে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বেআইনি হস্তক্ষেপ  বন্ধের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।