বোযালখালীর পূর্ব কধুরখীল ৮ নং ওয়ার্ডের ইমামনগরের আশরাফ আলী জমাদারের বাড়ীর নেজাম উদ্দিন (৫০) পিতা- মৃত বাদশা মিয়াকে বোযালখালী থানা পুলিশ গতকাল শনিবার সন্ধায় বসত বাড়ীর কাচারী ঘর থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করে।
বোয়ালখালী থানার সহকারী উপ পরিদর্শক মো: ইসমাইল জানান গোপন সংবাদের প্রেক্ষিতে তাকে মদ সহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গতকার রাতে বোয়ালখালী থানায় মামলা হয়েছে। তাহার বিরুদ্ধে বোয়ালখালী থানায় আগেও তিনটি মামলা রয়েছে। যাহা বিচারাধীন। আজ তাহাকে আদালতে সোপর্দ করা হয়েছে।