আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটায় যাতায়াত পথ প্রতিবন্ধকতাসৃষ্টি করে বসতভিটার থেকে উচ্ছেদ করার পায়ঁতারার অভিযোগ।


গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই অভিযোগকরেন ভুক্তভোগি বৃদ্ধ মহিলার ভাতিজি  ঝিনু আকতার।

 তিনি অভিযোগ করেন, হাটহাজারী মেখল ইউনিয়নের ৯নং ওয়াডের গুরা মিয়া সারাং এর বাড়ীর বৃদ্ধা  নিলুয়ারা বেগমের যাতায়াত পথ প্রতিবন্ধকতা সৃষ্টি করে বসতভিটার থেকে উচ্ছেদ করার পায়ঁতারার করছে মোঃনাজিম,ওসমান,  মো:আরিফ, মো:- নুরু, মহিন উদ্দিন,  রুজি আক্তার।    এই ব্যাপারে আদালতের শরাণ্নাপন্ন হলে আদালত এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারী করে।তারপরও তারা তা অমান্য করে দেয়াল তোলার পাঁয়তারা করলে আমরা বাঁধা দিলে তারা পরিকল্পিত ভাবে আমাকে ও আমার ফুপু নিলুয়ারা বেগম সহ তারদুই ছেলে মারধর করে আহত করে।  

আমাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করালে আমি চিকিৎসা নিয়ে পরে আদালতে একটি অভিযোগ করি। এতে এরা ক্ষীপ্তহয়ে আমার ফুপু দিনমজুর দুই ছেলেকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করছে।  আমি চট্টগ্রাম মেডিকেল এ চিকিৎসার রিপোর্ট অনতে গেলে কোনো এক অঞ্জাত কারণে তা আমাকে দিচ্ছে না।  আমি ও আমার ফুপুর পরিবার যাতে নিরাপদে বসবাস করতে পারিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় এমপির,  স্থানীয়প্রশাসন, এর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃদ্ধা ও তার দুইসন্তান।