“আসুন,পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি। ডায়াবেটিসের ভয়,সচেতন হয়ে করব জয়” এই শ্লোগান নিয়ে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিস রোগীদের সচেতনতা বৃদ্ধিতে আগামীকাল শনিবার ১১ ফেব্রুয়ারী থেকে ১৩ ই ফেব্রুয়ারী চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে তিনদিনব্যাপী ১১ তম ডায়াবেটিক মেলা শুরু ।সকাল ৮টা –রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার ১ম দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সায়েন্টিফিক সেমিনার,২ য় দিন বিকাল ৪ টায় চিত্রাংকন প্রতিযোগীতা , সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ,৩ য় দিন দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠান হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গির চৌধুরী।
তিনি বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা অপরাপর রোগগুলোকে ত্বরান্বিত করে থাকে । ডায়াবেটিস প্রতিরোধের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ সচেনতা খুবই প্রয়োজন । সেই সচেতনার পদক্ষেপ হিসাবে আজকের এই ১১ তম ডায়াবেটিক মেলা।
তিনি বলেন, বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ডায়াবেটিস রোগীদের সচেতন করার লক্ষ্যে বিগত ২০১১ সাল থেকে ব্যতিক্রমধর্মী ডায়াবেটিক মেলার যাত্রা শুরু । মহামারী করোনার কারণে ২ বছর পর নব উদ্যমে এবারের ১১ তম ডায়াবেটিক মেলায় ৪০ টির মতো স্টল দিয়ে মেলাকে সাজানো হয়েছে ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,সহসভাপতি এস এম শওকত হোসেন,মিসেস আবিদা মোস্তাফা,যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ায় লায়ন জাবেদ আবছার চৌধুরী,কোষাধাক্ষ এ.এস.এম জাফর, সদস্য পিন্সিপাল লায়ন মোহাম্মদ সানাউল্লাহ,ডা: মো: পারভেছ ইকবাল শরীফ,মো: শহীদুল আলম,মোহাম্মদ আলি চৌধুরীসহ প্রমুখ।