ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে আজ ১১ ফেব্রুয়ারী থেকে ১৩ই ফেব্রুয়ারী খুলশীস্থ ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী ”১১তম ডায়াবেটিক মেলা ও সায়েন্টিফিক সেমিনার” সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আজাদী সম্পাদক এম,এ মালেক । শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী ।
স্বাগত বক্তব্যে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন- রোগীদের সচেতন করার লক্ষ্যে বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করে। কারণ সারাবিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। মহামারী করোনার কারণে ২ বছর পর নব উদ্যমে এবারের ১১তম ডায়াবেটিক মেলা প্রায় ৪৫টির মতো স্টল দিয়ে মেলাকে সাজানো হয়েছে। ডায়াবেটিস প্রতিরোধের মধ্য দিয়ে নিয়ন্ত্রণের জন্য সচেতনতা খুবই প্রয়োজন। উল্লেখযোগ্য যে, এবার মেলার সাথে বৈজ্ঞানিক সেমিনার নতুন সংযোজনের মাধ্যমে মেলায় নতুন মাত্রা যোগ করবে এবং ডায়াবেটিক হাসপাতালকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগীতা কামনা করেন।
মেলার উদ্বোধক ও প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আজাদী সম্পাদক এম,এ মালেক বলেন, আমি সবসময় ভাল ও মানবিক কাজের পাশে আছি এবং থাকব সবসময়। তিনি আরো বলেন, ” এই হাসপাতাল প্রতিষ্ঠার সময় আমি ছিলাম, বর্তমানে এটার উন্নয়ন দেখে আমি অভিভূত। আমি ক্যান্সার হাসপাতালের সাথে জড়িত থেকে তার বাস্তবায়নের নিমিত্তে কাজ করে যাচ্ছি। ডায়াবেটিক জেনারেল হাসপাতাল আগামীতে আরো সমৃদ্ধ হবে এবং ডায়াবেটিক হাসপাতালের যে কোন কাজে আমাকে পাশে পাবেন।” ডায়াবেটিক মেলা ও সায়েন্টিফিক সেমিনার ডায়াবেটিক রোগী ও চিকিৎসকদের সচেতনতা ও জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল আহছান বলেন, ”আমি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে সম্পৃক্ত আছি এবং সে লক্ষ্যে কাজ করে যাব। ভবিষ্যতে ডায়াবেটিক হাসপাতালের সর্বাঙ্গীন উন্নয়নে আমি পাশে থাকব”। পাশাপাশি সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ জানান এবং এমন সংবাদ পরিবেশন করবেন না যাতে রোগীসেবায় বিঘœ ঘটে। তিনি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।
সমিতির নির্বাহী সদস্য এডভোকেট চন্দন কুমার তালুকদার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি মেয়র শেখ মোহাম্মদ জাফর, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, সমিতির সহ-সভাপতি আলহাজ¦ এস এম শওকত হোসেন, আলহাজ¦ শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এস.এম জাফর, নির্বাহী সদস্য প্রিন্সিপাল লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, ডা: পারভেজ ইুকবাল শরীফ,এডভোকেট মোঃ আকতার হোসেন, মোঃ শহীদুল ইসলাম, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
আগামীকাল মেলার ২য় দিন বিকাল ৪টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, মেরিট এ্যাওয়ার্ড ও পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হবে।