দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) আগামী ১৬্ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে মাসব্যাপী চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে শুরু হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী, চেম্বারের প্রাক্তন সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. লতিফ এমপি এবং দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি মোঃ জসিম উদ্দিন।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান  মেলা কমিটির চেয়ারম্যান এ. কে. এম. আকতার হোসেন।

তিনি আরো জানান, রেলওয়ের পলোগ্রাউন্ডে প্রায় ৪ লক্ষ বর্গফুট জায়গা নিয়ে মেলার আয়োজন। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।মেলায় ২০ টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬ টি প্রিমিয়ার স্টল, ৯৪ টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১ টি ফুড স্টল, ৩ টি আলাদা জোন নিয়ে মোট ৪০০ টি স্টলে ৩০০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রবেশ মূল্য বিশ টাকা। নগরীর বিভিন্ন স্কুলের প্লে থেকে ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টিকেটের ব্যবস্থা করা হয়েছে যা মাসজুড়ে পুরো মেলায় ব্যবহার করা যাবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, সন্ধানী, চট্টগ্রাম বধির ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা এবং রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি)-কে বিনামূল্যে একটি করে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। নিজস্ব পণ্য নিয়ে -ভারত, থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করবে। মেলা অংশগ্রহণকারী ও আগত দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ বাহিনী তিন শিফটে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যগণও বিশেষভাবে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এছাড়াও মেলা প্রাঙ্গনে সুদক্ষ প্রাইভেট সিকিউরিটির সদস্যগণ ২৪ (চব্বিশ) ঘন্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।ফায়ার সার্ভিসের একটি টিম মেলা চলাকালীন সময়ে সর্বদা মেলা প্রাঙ্গনে অবস্থান করবে।মাঠের উত্তর-পশ্চিম কর্ণারে পুরুষদের জন্য বিশাল জায়গাজুড়ে মসজিদ ও দক্ষিণ-পূর্ব কর্ণারে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।শিশুদের বিনোদনের জন্য মাঠের দক্ষিণ পার্শ্বে বিনোদন কেন্দ্র স্থাপন করা  হয়েছে। বসার সুবিধাসহ ফোয়ারা সমৃদ্ধ ১২,৩২০ বর্গফুট জুড়ে একটি ওপেন প্লাজা রাখা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ মেলা পরিদর্শন করবেন। এতে করে সেসব দেশে আমাদের পণ্যের বাজার স¤প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এই মেলা পরিদর্শন করবেন যা দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সহায়ক হবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্টল, প্যাভিলিয়ন ও দেশীয় পণ্য উৎপাদনকারী নির্বাচন করে বিশেষ পদক এবং সনদপত্র প্রদান করা হবে।

মেলায় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেম্বার সভাপতি ও সিআইটিএফ কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম উপস্থিত ছিলেন  সহ-সভাপতি ও সিআইটিএফ কমিটির উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ তানভীর, অহীদ সিরাজ চৌধুরী স্বপনসহ মেলা কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।