চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও বিক্রি করা দায়ে নুরজাহান বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বায়েজিদ বোস্তামী রোডের ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ও দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টির করার দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
রাজাখালী নুরজাহান বেকারীকে ৩০ হাজার জরিমানা