ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রকৃতি বিভিন্ন ঋতুতে নব নব রূপে শায়িত হয়। এর মধ্যে বসন্ত ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি নতুনভাবে সজ্জিত হয়। তরুন প্রজন্মের কাছে চিরদিনই বসন্ত এর রাগে তাদের মনে দোলা দিয়ে যায়। তাই বসন্তের রঙিন অভয় নতুন প্রজন্ম চিরদিন আলোকিত হয়ে থাকে।
১৪ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দে, বিকালে (পয়েলা ফাল্গুন) ফুলকি এ কে খান মিলনায়তনে সংগীত পরিষদ আয়োজিত উৎসবে বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন। পরিষদের সম্পাদক তাপস হোড় এর সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক, লেখক ও গবেষক ডাঃ অঞ্জনা দত্ত। অন্যানাদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদুল হক হাসান, ও প্রকৌশলি প্রদীপ দত্ত । অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন পরিষদের শিক্ষক প্রিয়ম কৃষ্ণ দে। পরিষদের ছাত্র-ছাত্রীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক-শিক্ষিকা অধ্যাপক পিন্টু ঘোষ, মনীষা রায় বনানী চক্রবর্তী, হ্যাপি ঘোষ,মৌসুমি কর,নৃত্য শিক্ষিকা ত্বণী বড়ুয়া,চন্দিমা বিশ্বাস,প্রান্ত আচার্য্য,দীপ্ত দত্ত,শান্তা ভট্টাচার্য,পলাশ চক্রবর্তী,অভিষেক দাশ সহ প্রমুখ