নগরীর আকবরশাহ্ থানা পুলিশ আজ দুপুরে শাপলা আবাসিক এলাকা সংলগ্ন গ্যাস লাইন এলাকায় পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করার অভিযোগে ৮ জনকে আটক করে। আটককৃতরা হল, মোঃ আনোয়ার আজিম প্রঃ রাজু (৩৪), পিতা-মোঃ আবুল হোসেন,  মোঃ এরশাদ হোসেন (৫২), পিতা-মনছুর আহম্মদ, মোঃ ইউসুফ (২৯), পিতা-মোঃ ভুলু, মোঃ বাবুল (৫০), পিতা-মৃত নুরু হোসেন, মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা-মৃত হাবিবুর রহমান, মোঃ আরমান উদ্দিন (১৯), পিতা-মোঃ রাসেদ, মোঃ জহির উদ্দিন(৪১), পিতা-শফি উল্ল্যাহ, মোঃ নুরুল ইসলাম (৩৫), পিতা-মৃত আবুল হোসেন।
আটককৃতদের কাছ থেকে  ২টি শাবল, ১টি কোদাল, করাত, জমি পরিমান করার ফিতা, দা সহ পাহাড় কাটার সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৪/৫ জন পাহাড়ী রাস্তা ধরিয়া পালিয়ে যায়।
ধৃত আসামীরা জানায়, মোঃ আনোয়ার আজিম ও মোঃ এরশাদ হোসেন নেতৃত্বে ও নির্দেশে ইমারত নির্মাণের জন্য প্রায় ২ একর জায়গার পাহাড়টি তারা কাটছিলো।
 স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, উপরোক্ত আসামীগণ অবৈধভাবে পাহাড়টি টিন দ্বারা ঘেরাও করে পাহাড় কাটার কাজ করছিল। আটককৃতরা পাহাড় কাটার বিষয়ে কোন বৈধ অনুমোদন সংক্রান্তে কাগজপত্র উপস্থাপন করিতে পারে নাই। আটক আসামীরা সহ পলাতক ও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীরা পরস্পর যোগসাজসে যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন ব্যতিরেকে পাহাড় কেটে ভূমির মারাত্বক ক্ষতিসাধন করায় তাদের নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।