চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর এম এ আজিজ স্টেডিমায় সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে বইমেলা মঞ্চে আগামীকাল বিকেল সাড়ে ৪ টায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও গবেষক অভিক ওসমান। আলোচক থাকবেন ড.শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসী।
বইমেলা মঞ্চে তারুণ্যের উৎসব কাল