আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর নেতাকর্মীরা কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কোতোয়ালি মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কবি সাজিদ ইসলাম ইকবাল।

নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর নাজীবুল্লাহ কায়সার এর সঞ্চালনায় প্রধান প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মামুন জোয়ার্দ্দার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী এস ইউ শাহীন, সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সহ-সভাপতি ও কেন্দ্রীয় বানিজ্য সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম উদ্দিন, মিসেস মোর্শেদা বেগম, মুহাম্মদ ফরিদ উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুব কল্যাণ পার্টির সেক্রেটারি মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগর কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, মিসেস শাহীনূর আক্তার, মিসেস খালেদা আকতার, দপ্তর সম্পাদক মার্তুজা হুসাইন, বায়জিদ থানার সভাপতি জাফর সর্দার, মিসেস ববিতা আক্তার, শিউলি আক্তার এবং চকবাজার, পাহাড়তলী, খুলশী ও বায়জিদ থানার নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন ভাষা শহীদদের অকৃত্রিম ঋণ কোনভাবেই শোধিবার নয়। তারা জীবন দিয়েই আমাদেরকে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলার সুযোগ এনে দিয়েছেন, রাষ্ট্রের ভাষাকে বাংলা ভাষায় রূপ দিয়েছেন। আজকে সেই গৌরবের দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য পীচঢালা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা লাভ এবং বর্তমানের ভোট ও ভাতের লড়াই সবকিছুই যেন রক্তের ঋণে দায়বদ্ধ। বর্তমান সরকার দেশটাকে যেন নরকখানায় পরিণত করেছে। লাগামহীনভাবে চাল, ডাল, তেল সহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতি। অথচ আয়ের কোনও সংস্থান নেই। মধ্যবিত্ত মানুষদেরকে সঞ্চয় ভেঙ্গে চলতে হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারেনা। উন্নয়ন আর স্মার্ট বাংলাদেশের গালগল্প দিয়ে মানুষের পেট ভরবেনা। অর্থ পাচারকারীদের দোসর এই লুটপাটের সরকারকে বিদায় নিতে হবে। এছাড়া আর কোনও বিকল্প নেই।