২০২১ সাল থেকে বকেয়া বেতন আদায়ের জন্য আজ থেকে আমরণ অনশন শুরু করেছে  রিজেন্ট টেক্সটাইলের  কর্মকর্তারা।
রিজেন্ট টেক্সটাইলের  কর্মকর্তা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বলেন, এর আগে কোম্পানি আমাদের কে বিভিন্ন সময় বকেয়া বেতন পরিশোধ করার লিখিত আশ্বাস দিয়েছিল। কিন্তুু আমাদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা না দিয়ে ওদের বিলাসবহুল গাড়ি, বাড়ি ব্যবহার করতেছে।
উল্লেখ আমাদের এম ডি সালমান হাবিব  বিগত নভেম্বরে টাকা পরিশোধ করবে বলে ১০০% কমিমেন্ট দিয়েছিল কিন্তুু আমাদের কোন টাকা দেয় নি। এই অবস্থায় আমরা মৌলিক চাহিদা পুরনে অক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করতেছি। এমতাবস্থায় আমরা নিরুপায় হয়ে আজ থেকে আমরণ অনশন শুরু করেছি,  আমাদের ন্যায্য দাবী আদায়ে আমরা বিভিন্ন সাংবাদিক ভাই ও সিটি করপোরেশন এর মেয়র এর সুদৃষ্টি কামনা করি।

রাত সাড়ে দশটায় নগরীর লাভলেইনস্থ হাবিব গ্রুপের প্রধান কার্যালয়ের গেইটে  আমরণ অনশনরত রিজেন্ট টেক্সটাইলের  কর্মকর্তারা অবস্থান করতে দেখা গেছে। তারা সারা রাত অবস্থান করবেন নিষ্চিত করেছেন রিজেন্ট টেক্সটাইলের  কর্মকর্তা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান ।