দক্ষিণ কাট্টলী ওয়ার্ডস্থ কালি মন্দির এলাকায় সিটি মেয়রের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববার বিকেলে স্থানীয় জেলেদের মাঝে ভিজিএফ’র প্রথম দফায় ৫৮০টি পরিবারের মাঝে ১৩০ কেজি করে ৯২ টন ৮ কেজি চাউল বিতরন করেন ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল।
চাল বিতরণকালে তিনি বলেন-জেলারা খেটে খাওয়া মানুষ। সাগরে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে থাকে। বছরের একটি নির্দিষ্ট সমেয়র সরকারি নিষেধাক্ষার কারণে মাছ ধরা থেকে তাদের বিরত থাকতে হয়। এই সময় তাদের জীবিকা নির্বাহের জন্য সরকার ভিজিএফ’র মাধ্যমে চাউল দিয়ে থাকে। তিনি মা ইলিশ রক্ষায় জেলে সম্প্রদায়কে সচেতন হওয়ার আহবান জানান।। এসময় আরো উপস্থিত ছিলেন-ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহাবুল আলম, যুবলীগ নেতা ফারুক, কবির আহমেদ, সুজন দাশ, ঝিন্টু দাশ, খেলন দাশ, রতন দাশ, ঝুন্টু দাশ, বিষু দাশ, রাজ কুমার দাশ সহ জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দ।