প্রবাসী মো: নাছির উদ্দীনকে সু - কৌশলে বেড়ানোর কথা বলে নির্জন জায়গায় নিয়ে খুন করে লাশ গুম করে ফেলার অভিযোগ ।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রাঙ্গুনীয়া মরিয়মনগর গ্রামের মাইজপাড়া নুরুন্নবী মেম্বারে বাড়ীর মৃত আবুল কাশেম চৌধুরী মেয়ে ছকিনা বেগম এই অভিযোগ করেন।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আমার পুত্র বধু শেলীর শারীরিক সম্পর্ক দেখে এবং জেনে ফেলে এবং তার নিকট পাঠানো টাকার হিসাব না পেয়ে এবং তার বেপরোয়া চালচলনের কারণে স্ত্রীর সহিত মনোমালিন্য হয় । আমার ছেলে নাছির উদ্দীন তাহার শ্যালিকার জামাই আবদুল জব্বার প্রকাশ বাচার নিকট পাওনা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়া বিরোধ চরমে উঠে ।আবদুল জব্বার , আবু ছালেহ ও শেলী আকতার পরস্পর যোগসাজসে আমার ছেলে নাছির উদ্দীনকে বিগত ৮ই নভেম্বর টাকা দেওয়ার কথা বলে নাছির উদ্দিনের মোবাইলে জব্বার ফোন করে রাউজান নোয়াপাড়া আসতে বলে । দুপুর মধ্যে সেখানে যায় এবং তৎপরবর্তী সময় হইতে নাছিরকে আর খুঁজে পাওয়া যায় নাই ।
আমার ছেলেকে অপহরণ করা হয় । আবদুল জব্বার প্রকাশ বাঁচা , আবু সালেহ , শেলী আকতারকে এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ( আদালত নং - ২ চট্টগ্রামে অপহরণের মামলা দায়ের করলে মামলাটি আদালত পি.বি.আই.কে মামলা তদন্তের দায়িত্ব দেন। যাহা রাঙ্গুনীয়া থানার মামলা নং ১৬ ( ১১ ) ২২ , ধারা- ৩৬৪/৩৪ দঃ বিঃ । ইতিমধ্যে মামলা করায় আসামীরা আমাদের ক্রমাগতভাবে হুমকি দিচ্ছে । যার জিডি নং- ১২৬৩ , ৩১শে জানুয়ারী ২৩ ।
প্রবাসী নাছিরকে এখনো পর্যন্ত আইন শৃংখলা বাহিনী খুঁজে পায় নাই । অপহরণ / খুনের মোটিভ দ্রুত বের করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ,স্থানীয় সাংসদ, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চান।