চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নিপুল কুমার দে’র বড়ভাই বিপুল কুমার দে গতকাল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫ টায় মৃত্যুবরণ করেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি মা, স্ত্রী, ১ছেলে, ১ মেয়ে, ৪ ভাই ও ১ বোন’সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিপুল কুমার দে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামের স্বর্গীয় অনিল চন্দ্র দে’র দ্বিতীয় পুত্র। আজ মঙ্গলবার রাতে পটিয়া গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
তার মৃত্যুতে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের (সিপিজেএ) পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়। এক শোক বার্তায় সিপিজেএ'র সভাপতি রাশেদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী গভীর শোক প্রাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।