বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইতিহাসের এক অমর কাব্য। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতার সংগ্রামকে বেগবান করতে এই ভাষণের গুরুত্ব ছিলো অপরিসীম। এতে করে ঐতিহাসিক এই ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যান স্বাধীনতার দিক-নির্দেশনা।
৭ মার্চ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথউদ্যোগে আয়োজিত আলোচনায় বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন। প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক, বিএফইউজে’র সাবেক যুগ্ম-মহাসচিব আসিফ সিরাজ, সদ্য বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও গবেষক মুহাম্মদ শামসুল হক প্রমুখ।
প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, ৭ই মার্চের মূলমন্ত্র হলো স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। একাত্তরের ঐতিহাসিক এই ভাষণ স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, লক্ষাধিক স্বাধীনতাকামী জনতার সামনে বঙ্গবন্ধুর ঊনিশ মিনিটের অসামান্য এই ভাষণে শোষক পাকিস্তানের কবল থেকে দেশকে মুক্ত করতে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়েছিলেন।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, সিইউজে’র অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য স্বপন কুমার মল্লিক, দেবপ্রসাদ দাস, মোহাম্মদ ফারুক, রাজেশ চক্রবর্তী, রবি শঙ্কর চক্রবর্তী, অনুপম বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে, সকালে প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হ
চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজে'র উদ্যোগে ৭ই মার্চের আলোচনা ও শ্রদ্ধা নিবেদন