মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার স্মরণে এসএ গ্রুপের বিশেষ চিত্র প্রদর্শনী শুরু হল আজ ০৮ ই মার্চ চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ গ্রাউন্ডে । নারী দিবস উপলক্ষে আয়োজিত উক্ত চিত্র প্রদর্শনীতে বঙ্গমাতার সাহসী জীবন , মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান , জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনে তার ওতপ্রোত সম্পৃক্ততা , এবং একজন প্রেরনাদায়িনী মা'এর অমর কীর্তির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ।

 চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী  । এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগির,  ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল  ( অবঃ ) জি এম কামরুল ইসলাম এসপিপি ,৮ নং শুলকবহর ওর্য়াড়ের কাউন্সিলর মোরশেদ আলম , চট্টগ্রাম ক্লাব লিঃ এর স্কোয়াশের মেম্বার ইনচার্জ মোঃ সালামত উল্লাহ ( বাহার ) , এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম ।

প্রধান অতিথি চসিক মেয়র মুক্তিযুদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা অনেক ত্যাগ স্বীকার করেছেন।সে ত্যাগ জনসম্খুখ্যে প্রচার না থাকলে ইতিহাস ও তথ্য সংগ্রহ করলে এই সত্য বেরিয়ে আসবে।   বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৈপত্তে সাহস অনুপ্রেরণ যোগিয়েছেন এই মহীয়সী  রমণী। এর আগে চট্টগ্রামে বঙ্গমাতা নামে চিত্র প্রদর্শন হয়েছে কিনা আমার জানা নেই।  আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটি একটি সুন্দর উদ্যোগ। ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের কাছে   তুলে ধরার যে প্রয়াস  নিয়েছেন, সে প্রয়াসকে স্বাগত না জানিয়ে পারছিনা ।


তিনি বলেন, শারলিক-মানসিক প্রশান্তির জন্যে খেলাধুলা। স্বোয়াশ  আমাদের নতুন প্রজম্মের কাছে খুব একটা পরিচিত নয়।এই খেলাকে জনপ্রিয় করে তুলতে হবে, নতুন প্রজম্মের কাছে নিজেদের স্বার্থে। কম জায়গা ও কম টাকায় হওয়ায় ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রস্তাব অনুযায়ী আমি উদ্যেগ নেব।