ট্রান্সপোটের ব্যানারে টোকেন বাণিজ্য, সড়কের পাশে অবৈধ গাড়ি পাকিং, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, স্কেল ফাঁকি দিতে ওভারলোড গাড়ি রামগড় করারহাট সড়ক ব্যবহার বন্ধসহ ফিটনেসবিহিন গাড়ী বন্ধ করার ঘোষনা দেন চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ(বিপিএম) ।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও পণ্য পরিবহণ ডিভিশনের মালিক- শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ২নং গেইটস্থ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপি এম এর সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস এম ওয়াসিম, টিআই (প্রশাসন) তারিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আলহ্বাজ মো: আবদুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহণ মালিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আবু বক্কর সিদ্দিকি, সংগঠনের মহাসচিব নুরুল আবছার ,চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা ট্রাক কার্ভাডভ্যান এন্ড মিনি র্ট্রাক মালিক গ্রুপ সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দীন, চট্টগ্রাম আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াছ , চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আবদুর কদর মুছা , চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ অলি উদ্দিন হাওলাদার, চট্টগ্রাম কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ আজিজুল হক, রাঙ্গামাটি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাহাদাত হোসেন, মালিক গ্রুপ এর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল , মোঃ নিজাম উদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন সভাপতি , মোঃ আবদুল কাদের ,মোঃ আবদুল মান্নান , আহামদ নুর, গিয়াস উদ্দিন তুহিন, মঞ্জুর আলম, জামাল উদ্দিন , মোঃ ইয়াছিন খোরশেদ কোম্পানী, মোঃ ইউছুপ , মোঃ নাছির উদ্দিন, মোঃ শাহাজাহান, আলহাজ্ব আবু তাহের ।