সীতাকুণ্ডে স্ত্রীর সাথে মোবাইলে ইন্টারনেট নিয়ে বাড়াবাড়ির অভিমানে স্ত্রী অজান্তে সিলিং ফ্যানের সাথে পাঁসি দিয়ে এক স্বামীর আত্নহত্যা করেছে।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শিপ ইয়ার্ডে থেকে কাজ শেষে মিজান (৩২) নামে এক বাসায় এসে স্ত্রীর মোবাইলে ইন্টারনেটে প্যাকেজ (এমবি) চালু দেখতে পায়। এ সময় সে স্ত্রীর কাছে জানতে চায় কেন তাঁকে না জানিয়ে ইন্টারনেট প্যাকেজ কেনা হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনার একপর্যায়ে তাঁর স্ত্রী রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়।তবে বের হওয়ার ঘণ্টা খানেক পর সে বাসায় ফিরে দেখে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে মিজানের ঝুলন্ত লাশ। পরে পুলিশ খবর পেয়ে এস আই নাছির উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্দার করে আজ বুধবার সকালে চমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।’নিহত মিজান বরগুনা জেলার তালতলী থানার গাবতলী এলাকার হোসেন মৃধার ছেলে। মিজান জাহাজ ভাঙা কারখানায় কাজের সুবাদে বার আউলিয়ার কাজলী পাড়ায় ভাড়া বাসায় সস্ত্রীক বসবাস করতো।এস আই নাসির উদ্দিন আরো জানান, ‘নিহত যুবকের গ্রামের বাড়িতে আগের একটি সংসার আছে।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমদ বলেন,লাশটি মর্গে পাঠানো হয় এবং ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’