চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আওতাধীন পূর্ব দোহাজারী বহুমুখী যাতায়ত সড়কের মধ্যে দারোগাকাটা- লালুটিয়া- মাষ্টারঘোনা-ছকিদারপাড়ি-দিয়াকুল মিলে প্রায় ১০ গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়ত। এই রাস্তায় দীর্ঘদিন যাবৎ অটোরিক্সা চলাচলে বাধা সৃষ্টি করে আসছে সি.এন.জি চালকরা। অটো চালকরা বিভিন্ন মহলে সালিশী বৈঠকের মাধ্যমে মিমাংসাতে গেলেও তারা উল্টো হয়রানি, মারধর ও অত্যাচারের শিকার হচ্ছে।

হতদরিদ্র গরীব অসহায় চালকারা কোন মহলে সুরহা না পেয়ে তাদের জানামতে এমপিরআগমন উপলক্ষে দাবী জানানোর জন্য ১০ মার্চ শুক্রবার সকাল ১২টার দিকে দিয়াকুল আশ্রম গেইটের সামনে অটো রিক্সা, ভ্যান চালিত ড্রাইভার শ্রমিক ও এলাকাবাসীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাস্তা দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর নিকট আন্দোলনকারীরা দাবী জানালে তিনি গ্রাম রাস্তায় সকল ধরনের যানবাহন চলাচলে কোন প্রকার বাধা দিতে কেউ পারবে না। কারণ রাস্তা জনগণের, তাই পূর্বের মতো সকল যানবাহন চলাচল করতে পারবে বলেন। এতে কোন প্রকার ব্যাগাত গঠবে না বলেও তিনি এই আশ্বাস প্রদান করেন। উক্ত মানববন্ধন শেষে আনন্দ উল্ল্যাসে মেতে উঠে এক পর্যায়ে আন্দোলনকারীরাএমপি নজরুল ইসলামের প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের প্রতি সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করে মানববন্ধন শেষ করেন। এ সময় একাত্মতা স্বীকার করেন বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়োর্ডে মেম্বার নাজিম উদ্দীন।

এতে আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হাকিম, যুবলীগ নেতা সোলেমান প্রমুখ।