চট্টগ্রামম বন্দর ষ্টিভিডোরিং কর্মচারীদের দীর্ঘদিন পর সভা সমাবেশ চট্টগ্রাম পোর্ট এজেন্টস্ ষ্টীভিডোরস এন্ড কনন্ট্রাক্টরস এমপ্লয়ীজ এর উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে চার টায় চট্টগ্রাম বন্দর ৩ নং জেটি গেইটস্থ সম্মুখ ময়দানে ও প্রয়াত সাধারণ সম্পাদক শাহজাহান এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মরহুমের জীবন বৃত্তান্ত এর উপর আলোচনা করেন। শোক সভা শেষে রাত্রে সংগঠনের বার্ষিক সাধারন সভার কার্যক্রম শুরু করা হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির ক্র্যফট ফেডারেশন বিষয় সম্পাদক ও চট্টগ্রম মহানগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান।
সভায় বক্তারা বলেন, আন্ত:মন্ত্রণালয় এর চুক্তি সমঝোতা স্মারক এবং বিভিন্ন সময়ে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক জারী কৃত বিজ্ঞপ্তি মোতাবেক শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহবান জানান। বর্তমান বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে চট্টগ্রাম বন্দরে আমদানী ও রপ্তানী কমে যাওয়ায় বন্দরে কর্মরত স্টিভিডোরিং কর্মচারীসহ সর্বস্তরের শ্রমিক কর্মচারীকে আর্থিকভাবে সহায়দানের আহবান জানান। তত্তাবাধায়ক সরকারের জারীকৃত শ্রম আইন শ্রমিকদের স্বার্থের পরিপন্থী বিধায় ২০০৬ সংশোধনী ২০০৯ এর ১৮৫ (ক) এবং হুবহু জারীকৃত প্রজ্ঞাপন ২০১০ এর কালো আইন বাতিল করার জন্য শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বন্দরের নেভীর টাকা বৃদ্ধি ও প্রভিডেন্ট ফান্ডের ২৫০ টাকার স্তলে ৫০০টাকা বৃদ্ধির জোর দাবী জানান হয়। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মহি উদ্দিন মহাজন, রশিদ আহম্মেদ, বাবুল হক, জাহেদুল করিম, নজরুল ইসলাম মজুমদার, নুরুজ্জামান ভূইয়া, মনজুর আলম, জাহাদীর আলম, আবুল খায়ের , মার্সেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বজলুর রহমান, কোষ্টাহ্যাজ ইউনিয়নেরর সভাপতি রনি ও সাধারন সম্পাদক ইদ্রীস কেরানী, ল্যাসিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল, সংগঠনের সভাপতি ফেরদৌস আলম সভার সমাপ্তি ঘোষনা করেন ।
পোর্ট এজেন্টস্ ষ্টীভিডোরস্'র প্রয়াত সাধারণ সম্পাদক শাহজাহানের শোক সভা অনুষ্ঠিত