আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫/বি,৪ বাংলাদেশের তিনদিনব্যাপী লায়ন্স ক্লাবের জেলা সম্মেলন শুরু হচ্ছে আগামী শনিবার। এদিন বিকেল সাড়ে তিনটায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে নগরীর জাকির হোসেন রোডে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন লায়ন্স জেলা গর্ভনর শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, সম্মেলন উপলক্ষে আগামীকাল (বুধবার) বিকেলে নগরীর জিইসি কনভেনশন হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এছাড়া মাসজুড়ে প্রতিদিন লায়ন্স ৩১৫-বি৪ চট্টগ্রাম জেলার ৮৪টি ক্লাবের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হবে।
লায়ন্স জেলা কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন তারেক কামালের সভাপতিত্বে ও কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ২৬তম জেলা কনফারেন্সের লায়ন্স জেলা কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন তারেক কামালের সভাপতিত্বে ও কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল, সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্ণর ও লায়ন্স স্কলারশীপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোসতাক হোসাইন, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন সিরাজুল হক আনসারী।
এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির সেক্রেটারী লায়ন জাহিদুল ইসলাম, ট্রেজারার লায়ন কামরুজ্জামানসহ লায়ন ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।