চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী এমপি’র চাপের মুখে ৩দিন আগে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলয়নাতন বুকিং দিয়ে গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন ডেকে আজ সকাল সাড়ে ৮টায় শারীলিক অসুস্থার কথা জানিয়ে সংবাদ সম্মেলন থেকে পিছু হটলেন বনফুল কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান , সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান এম এ মোতালব সিআইপি।
একটি সুত্র জানায় , ১০ মার্চ শুক্রবার সাতকানিয়া সদর ইউনিয়নে চিব্ববাড়ী এম এ মোতালেব কলেজের নবীন বরণ ও নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন নিয়ে স্থানীয় সাংসদকে দাওয়াত না দেওয়ায় ভুলবুঝি সৃষ্টি হয় । উদ্ভুদ পরিস্থিতি ব্যাখ্যা করতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এম এ মোতালেব সিআইপি’র এপিএস আবু তৈয়ব এর কাছে স্থানীয় সাংসদের চাপের মুখে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরকম কিছু না।চেয়ারম্যান সাহেব অসুস্থ। তিনি এখন বিশ্রামে আছেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব সিআইপির সভাপতিত্বে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফাতেমা-তুজ-জোহরা।