জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ জাকজমকপ‚র্ণভাবে উদযাপন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী আয়োজনের ম‚ল আকর্ষণ হিসেবে থাকছে শেখ রাসেল পার্কে (শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন, আমবাগান-পাহাড়তলী) সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এবারের আয়োজনে রয়েছে স‚র্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতাকা উত্তোলন এবং সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। দিবস উপলক্ষে সকাল সোয়া ৯টা থেকে ওয়ার্ডস্থ স্বাস্থ্য কেন্দ্র সম‚হে ও চসিক জেনারেল হাসপাতাল, সদরঘাট, চট্টগ্রামে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু উৎসব ও কেক কাটা হবে৷ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভুক্ত মসজিদ, মাদ্রাসায় মিলাদ ও বিশেষ মোনাজাত, মন্দির ও গির্জায় হবে বিশেষ প্রার্থনা। এছাড়া, গুরুত্বপ‚র্ণ স্থানে আলোকসজ্জা, ফ্লাইওভারের নিচে বিদ্যমান এলইডি দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র প্রদর্শন, ড্রপওয়াল প্রদর্শন করা হবে। পাশাপাশি ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও অন্যান্য কর্মস‚চি পালন ও বিভিন্ন স্কুল ও কলেজে সরকারী নির্দেশনা মোতাবেক যথাযথ কর্মস‚চি পালন করা হবে। অনুষ্ঠান সমুহে সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।