"এসো মিলিত হই, প্রাণের  উচ্ছ্বাসে প্রিয় প্রাঙ্গণে,পুরনো বন্ধুদের সঙ্গে নতুন বন্ধনে "
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলী উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আবদুল জলিল চৌধুরী বহুমুখী(কৃষি)উচ্চ বিদ্যারলয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ২য় পারিবারিক মিলনামেলা গত ১৮মার্চ শনিবার প্রিয় বিদ্যাালয়ের আঙিনায় অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল। গুড়ি গুড়ি বৃষ্টির বৈচিত্র্যময় আকশের মেঘলা আবহওয়া মাঝে বেলুন ও পায়রা উড়িয়ে সকাল ৯টায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মামুনুর রশীদ শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি প্রিয় বিদ্যালয় আঙিনাথেকে নেতৃত্বে শিকলবাহা(কলেজ বাজার) এলাকা প্রদক্ষিন করে অনুষ্ঠাস্থল আঙিনায় এসে পৌঁছায়।

এরপর জাতীয় সংগীত পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল।উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমন্ত্রিত অতিথি বক্তব্য, সম্মাননা ক্রেস্ট প্রদান, চট্টগ্রামের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র ও চট্টগ্রামে ঐতিহ্য মেজবান উচ্ছ্বাসে মেতে ছিল অত্র স্কুলের আঙিনায় প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ২য় পারিবারিক মিলনামেলা অনুষ্ঠানের আহবায়ক ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম।

সদস্য সচিব মর্জিনা আকতার মর্জু, যুগ্ম সচিব ইঞ্জিঃ হাসমত আলী ও ওসমান হোসাইন এর দ্বৈত সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান  আমির আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, আবদুল জলিল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন চৌধুরী টিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিলন কান্তি দাশ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি  দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার ।

সম্মাননা গ্রহণ করেন বিদ‍্যালয়ের প্রবীণ শিক্ষক বৃন্দ ও সমতা গ্রুপের চেয়ারম্যান আজিজুর রহমান সহ ২১জন।

২য় পারিবারিক মিলনমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা প্রফেসর আবদুল হামিদ, মোঃ হাসেম, মোঃ ইয়াছিন মাষ্টার,মোঃ আবদুস ছালাম,আহমদ ছফা,মোঃ হারুন চৌধুরী নেভী,অধ্যাাপক মোঃ রফিক উদ্দিন সিদ্দিকী,মোহাম্মদ নজরুল টুকু,এইচ এম হারুন অব রশিদ,মোঃ নুরুল ইসলাম,আবদুল আলিম আরিফ।প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ইঞ্জি: নুরুল ইসলাম,সহ সভাপতি মোঃ আলী, মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী,এম এন হোসাইন আকবর চৌধুরী, মোঃ আবদুল হালিম,আবু তৈয়ব কন্ট্রাক্টর,রেজাউল করিম,সাধান সম্পাদক মর্জিনা আকতার মর্জু যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি: হাসমত আলী, ওসমান হোসাইন,সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন,যুগ্ম সাংগঠনিক আশফাক উদ্দিন হিরু, অর্থ সম্পাদক বদিউল আলম, সহ অর্থ ইলিয়াস হায়দার,শিক্ষা বিষয়ক জয়নুল আবেদিন,এড: মোঃ ওসমান,স্বাস্থ্যর বিষয়ক ডা. তৌফিক সিকদার, আপ্যাদয়ন সম্পাদক নুরু নবী,মহিলা সম্পাদক খুরশিদা আকতার, তথ্য সম্পাদক ইদ্রিস মানিক,পাঠাগার সম্পাদক মোঃ ইউনুছ,বিতর্ক সম্পাদক মোহাম্মদ নাছির,গণ সংযোগ মোঃ লোকমান,দপ্তর আবদুল্লাহ আল জুবায়ের,সাংস্কৃতি মিটন কুমার নাথ,সদস্যা বিষয়ক হায়দার কবির আইনান,আন্তজাতিক ইলিয়াস হায়দার রবিন প্রমূখ।