গত ১৭ -১৮ মার্চ দুই দিন ব্যাপী নগরীর মেট্রোপলিটন শুটিং ক্লাব কনভেনশন হলে রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশের, রোটারি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সন্মেলনে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা গভর্নর রাহেলা খান চৌধুরী, রোটারি পতাকা উত্তোলন করেন আর আই পি, আর পিডিজি দীপক গুপ্ত এবং কনভেনশন পতাকা উত্তোলন করেন পিপি প্রফেসর ডা: আবুল কাসেম।

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, আর আই পি আর হিসেবে উপস্থিত পিডিজি দীপক গুপ্ত ও তার স্ত্রী রিনা গুপ্তা, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ দাস, অনুষ্ঠান  সঞ্চালন ছিলেন প্রোগ্রাম চেয়ার পিপি প্রফেসর ডাঃ আবুল কাশেম, বক্তব্য রাখেন রোটারি গভর্নর রুহেলা খান চৌধুরী, ভাইস জেলা গভর্নর পিডিজি দিল নাহসীন মহসিন, পিডিজি মনজুরুল হক চৌধুরী, পিডিজি এম এ আউয়াল ,পিডিজি ইন্জিনিয়ার আব্দুল আহাদ, পিডিজি শহীদ আহমেদ চৌধুরী,পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, পিডিজি আতাউর রহমান পীর, পিডিজি ড. বেলাল আহমেদ, আই পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, গভর্নর ইলেক্ট ইন্জিনিয়ার মতিউর রহমান,গভর্নর নমিনি এ এইচ এম ফয়সাল আহমেদ, ডিস্ট্রিক্ট ফাস্ট জেন্টলম্যান পিপি জিয়া উদ্দিন চৌধুরী, জেলা সচিব সিপি মোহাম্মদ শাহজাহান, প্রোগ্রাম মেম্বার সচিব পিপি খায়ের আহমেদ, জেলা সার্জেন্ট এট আর্মস এডভাইজর সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু প্রমুখ।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যুব সমাজের একটি বিরাট অংশ নানা কারণে সমাজচ্যুত হয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে তাদের মেধার ব্যবহারের জন্যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আজ এগিয়ে আসা সময়ের ডাক। হোসেন জিল্লুর রহমান বলেন, একজন রোটারিয়ান শুধু একজন ব্যক্তি নন, তিনি হচ্ছেন অর্থনীতির ভাষায় একটি সোশ্যাল ক্যাপিটাল। এই মূলধনকে ঐক্যবদ্ধ করে কাজ করলে অবশ্যই সমাজের একটি পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কোভিড-পরবর্তী সমাজের মানুষের মধ্যে বিশেষ করে শারীরিক যে সমস্ত সমস্যা হচ্ছে, তা নিরসনের জন্যে উদ্যোগ গ্রহণ প্রয়োজনীয়। তিনি বলেন, রোটারি থেকে শুরু সরকারি প্রকল্পগুলিতে পর্যন্ত একটি কাজ করা অবশ্য-প্রয়োজনীয়, তা হচ্ছে প্রকল্প শেষে তার ফলাফল বিশ্লেষণ। এটি আমাদের সমাজের একটি বড় ঘাটতি। যুদ্ধ, কোভিড-পরবর্তী স্তরে একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা নিরসন একটি চ্যালেঞ্জ বলে উল্লেখ করে তিনি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা এবং গবেষণার মাধ্যমে এই সব সমস্যা থেকে উত্তরণ অবশ্যই প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

দ্বিতীয় দিনে রোটা বর্ষের ২০২৫-২০২৬  জন্য নেতৃত্ব নির্বাচনের জন্য কনভেনশনের দ্বিতীয় পর্বে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির চেয়ারম্যান পিপি জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি পরিচালনায় ১৫৮টি ক্লাবে মোট ১৭৮টি ভোট,  ১৫৮ জন ভোটারের মধ্যে ১৫৬ জন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । প্রতিনিধিদের সরাসরি ভোটে পিপি ডাঃ মাইনুল ইসলাম মাহমুদ ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডেজিগনেট (ডি জি এন ডি) ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন।প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিপি এড.রফিক আহমেদ চৌধুরী।
কনভেনশনে রেজুলেশনে আগামী নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের কমপক্ষে ১৫ পার্সেন্ট কনকারেন্স বাধ্যতামূলক, আইন পাশ হয়।

আর আই পি আর পিডিজি দীপক গুপ্ত তার স্ত্রী রিনা গুপ্তা বলেন রোটারি ক্লাব অব চিটাগাং এর স্বাগতিকতায় রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের সর্ববৃহৎ ইভেন্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স ২০২৩ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল ভাবে সম্পন্ন হয়েছে। তিনি কৃতজ্ঞতা ডিস্ট্রিক্ট গভর্নর, ভাইস গভর্নর, বিশেষ কৃতজ্ঞতা ইন্জিনিয়ার মতিউর রহমান ও সামিনা ইসলাম এর প্রতি সার্বক্ষণিক অফুরন্ত ভালোবাসা ও ডিস্ট্রিক্ট ট্রেইনার, সিওজি সদস্যদের, ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট, ইমাজিন টীমের সদস্যবৃন্দ,কনফারেন্স চেয়ার ও কনফারেন্স সেক্রেটারি সহ কনফারেন্স কমিটির সদস্যবৃন্দ, সার্জেন্ট টীম, ডিজিএন নির্বাচনে অংশগ্রহনকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ, রোটারেক্ট নেতৃবৃন্দ, ইন্টারেক্টবৃন্দ, প্রেস এন্ড মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চট্টগ্রাম শুটিং ক্লাব কতৃপক্ষ সহ সকল রোটারিয়ানবৃন্দ। ডিস্ট্রিক্ট কনফারেন্সে যা কিছু অর্জন ও সফলতা তা অংশীদার আপনাদের। বাংলাদেশের রোটারিয়ানদের ভালোবাসা মুগ্ধতা ভবিষ্যতে আবার ও আপনাদের আমন্ত্রণে আমি ও আমার স্ত্রী রিনা গুপ্তা কোন অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেন।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কণ্ঠশিল্পী নকীব খান ও অন্যান্য শিল্পী বৃন্দ ,রফেল ড্র অনুষ্ঠিত হয়।