সীতাকুণ্ডে বড় কুমিরা পিএইচপি গেইটের সামনে রাস্তার পশ্চিম পাশে সালেহ আহমদের বাড়ির ঘরের সামনে সিঁড়ি দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায প্রায় ২০ জন আহত হয়েছে ।এঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
জানা যায়,গত বুধবার সকাল ১০টায় ৭নং কুমিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সোনার পাড়া এলাকার পিএইচপি গেইটের পশ্চিমে স্হানীয় মেম্বার রফিকুল আলমের বড় ভাই আব্দুল্লাহ লেবার দিযে বিল্ডিং ঘরের সিঁড়ির কাজ শুরু করে।একই বাড়ির সাবেক মেম্বার সামছুল আলম তার লোকজন নিয়ে কাজে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।সংঘর্ষে একে অপরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।উভয় পক্ষের মধ্যে আহত হয়- স্হানীয় মেম্বার মোঃ রফিক(৫৪), আব্দুল্লাহ প্রঃ আব্দুল(৬৯),আযাদ(৩২),আবুল কালাম(৫৫),শারমিন(৩৬),নাজিম উদ্দিন(৫৬), নাজিম উদ্দিনের স্ত্রী মুন্নী আক্তার(৪৮) ও সালা উদ্দিন।প্রতিপক্ষ সাবেক মেম্বারের পক্ষে আহত হয় মাবিয়া খাতুন,নুর জাহান বেগম,মোঃ সাব্বির(৪৭) ও মোঃ কামাল(৩৯)।তবে আহতদের মধ্যে স্হানীয় মেম্বার রফিক ও তার ভাই আব্দুল্লাহ গুরুতর আহত হয়।
এদিকে স্হানীয় মেম্বার মোঃ রফিক বলেন, সন্ত্রাসী সামছুল আলম ভাড়াটে সন্ত্রাসী বাহিনীরা লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং আমাদের পরিবারের মহিলাকেও মারধর ও
অশ্লীলতাহানীর চেষ্টা করে।
এব্যাপারে ঘটনাস্হলে পুলিশ ফোর্স নিয়ে যাওয়া এস আই পাবেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমরা পরিস্হিতি নিয়ন্ত্রণে আনি এবং উভয় মামলা করবে বলে জানান।
সীতাকুণ্ডে জমি বিরোধে ঘরের সামনে সিঁড়ি দেয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, আহত ২০