৬ বছরের কম বয়সী শিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব ( রেটিনোব্লাস্টোমা ) প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৪ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন শিশুর চোখের ক্যান্সার জনিত (রেটিনোব্লাস্টামা) অন্ধত্ব প্রতিরোধে প্রাইমারি স্কুল শিক্ষক-শিক্ষিকাদের এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম রাঙ্গুনিয়া থানায় স্কুল বাচ্চাদের খুঁজে পেতে সহায়তা করবে এবং অভিভাবকদের সচেতন করতে এই প্রশিক্ষণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি  
ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউল গনি ওসমানী। তিনি বলেন দেশে শিশুমৃত্যু,পুষ্টিহীনতা ও অন্ধত্ব প্রতিরোধে সরকার পক্ষে প্রচার প্রচারণা করা সম্ভব হয়ে উঠেনা ।তাই  
সামাজিক দায়বদ্ধতা নিয়ে সেচ্ছাসেবী সংগঠনগুলো
অভিভাবক, শিক্ষক, সমাজের নেতৃস্থানীয়দের সচেতন করতে এগিয়ে আসেন। তিনি আরো বলেন সমাজ ও দেশের মানুষের জন্য এ ধরনের মহতী উদ্যোগ গ্রহনকারী আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী এবং  চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরো বলেছেন এইধরনে প্রশিক্ষণ কার্যক্রম পাশে থাকতে চান এবং উপজেলা থেকে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম রোটারী ক্লাব অব চিটাগং খুলশী, রোটারী ক্লাব অব মিয়াবুশ, জার্মানির আয়োজনে রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্রান্ট প্রজেক্ট, জিজি ১৯৮২২৩৭ এর অর্থায়নে ১০০ জন প্রাইমারি শিক্ষক-শিক্ষিকাদের জন্য আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ হিন্দোল বারী,রোটারি ক্লাবের অব চট্টগ্রাম খুলশীর প্রতিষ্ঠাতা সভাপতি রিজোয়ান সাঈদী এবং ২০২২-২৩ এর সভাপতি ইঞ্জিনিয়ার নজমুল হক। অনুষ্টান পরিচালনা করেন সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক।শিশু চোখের ক্যান্সার বিষয়ক প্রশিক্ষণ সেমিনারে
বক্তা রাখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের রেসিডেন্ট ডা. শাহাবুদ্দিন মো: রাকিব ও ডাঃ বিশ্বজিৎ বিশ্বাস । কর্মসূচীর প্রশ্নউত্তর পূর্বে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ রাঙ্গুনিয়া উপজেলায় শিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব ( রেটিনোব্লাস্টোমা) কর্মসূচীর অনুষ্টানে আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন।
প্রশিক্ষণ সেমিনারে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের অপটোমেট্রি আইনুল করিম ,  ফ্লিড সুপারভাইজার বোরহান উদ্দিন,অশোক নন্দী,সুজিদ দাশ,মিন্টু দে।